বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাজার ওপর নজরদারি ড্রোন উড়াচ্ছে মার্কিন সামরিক বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ২:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য মার্কিন সামরিক বাহিনী গাজার আকাশে নজরদারি ড্রোন উড়াচ্ছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই ড্রোনগুলো মার্কিন প্রশাসনকে স্বাধীনভাবে গাজার ভেতরের পরিস্থিতি জানার সুযোগ দিচ্ছে, যাতে তারা ইসরাইলের ওপর পুরোপুরি নির্ভর না করে তথ্য সংগ্রহ করতে পারে।

ইসরাইল ও মার্কিন সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি অনুযায়ী, ড্রোনগুলো দক্ষিণ ইসরাইলে সম্প্রতি প্রতিষ্ঠিত মার্কিন-ইসরাইলি সিভিল-মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টারের মিশনে সহায়তা করছে। ইসরাইলের সম্মতি নিয়ে গাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

অন্যদিকে, মিশরের কায়রোতে বৈঠক শেষে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো যৌথভাবে ঘোষণা করেছে, তারা গাজার প্রশাসন যুদ্ধবিরতির পর স্বাধীন টেকনোক্র্যাটদের হাতে হস্তান্তর করবে। এই কমিটি আরব ব্রাদার্স ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় জীবনযাত্রা ও মৌলিক পরিষেবা পরিচালনা করবে।

ফিলিস্তিনিদের সামনে আসা চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সাধারণ অবস্থান গ্রহণ করতে এবং জাতীয় ঐক্য বজায় রাখতে কাজ করা হবে বলে বৈঠকে দলগুলো একমত হয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরাইল, আল জাজিরা


স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  গাজা   যুদ্ধবিরতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close