প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:২৬ AM

সংগৃহীত ছবি
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজ পিএলসি (এসিআই) ডুলাক্স পেইন্টস বিভাগের জন্য রিজিওনাল সেলস ম্যানেজার পদে নিয়োগ দেবে। পদে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।
পদের জন্য যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, কমপক্ষে ৮ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা। প্রার্থীকে মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক বিক্রয় পূর্বাভাস এবং অর্জনে দক্ষ হতে হবে, এছাড়া নতুন ব্যবসায়িক সুযোগ ও বাজার অন্বেষণে সক্ষম হতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম, অফিস ভিত্তিক। শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন।
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।
আবেদনের শেষ তারিখ: ৬ নভেম্বর ২০২৫।