প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৭:০৫ পিএম আপডেট: ২৪.১০.২০২৫ ৭:১৮ PM

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় বদলগাছী সরকারি পাইলট হাইস্কুল চত্বরে “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই” এই শ্লোগানকে সামনে রেখে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা আমীর খ. ম. আ. রাকিব, এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি, ৪৮ (নওগাঁ-৩) মহাদেবপুর–বদলগাছী আসনের মনোনীত এমপি প্রার্থী মাওলানা মো. মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বাইতুল মাল সেক্রেটারি, বদলগাছী উপজেলা চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মো. রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বদলগাছী উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইয়াসিন আলী।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় আল্লাহর আইনভিত্তিক শাসনব্যবস্থা এবং সৎ, যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তারা আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
স্বদেশ প্রতিদিন/কেআইকে