প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৭:৪৯ পিএম

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বলুকগ্রামে শালিসি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে বাদশা মোল্যা (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার ২৪ অক্টোবর দুপুর সাড়ে ১২টার সময় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার জমির ধান কাটাকে কেন্দ্র করে বর্গাচাষি আনোয়ার হোসেন ও শিউলি খাতুনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার ২৪ অক্টোবর দুপুরে মীমাংসার জন্য শালিসি বৈঠক বসানো হয়। শালিসি চলাকালে আনোয়ার হোসেনের ছেলে আবির (২২) উত্তেজিত হয়ে শিউলি খাতুনের আপন মামা বাদশা মোল্যাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে।
স্থানীয়রা আহত বাদশাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বদেশ প্রতিদিন/রাফি