বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মঠবাড়িয়া বিএনপির আহবায়ক দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৬:২২ পিএম

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলালের বহিষ্কারাদেশ ১৩ মাস পর প্রত্যাহার করা হয়েছে। 

শুক্রবার (২৪ অক্টোবর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ১২ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রুহুল আমিন দুলাল সহ আরও সাত নেতাকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। এরপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর বহিষ্কার আদেশ প্রত্যাহার চেয়ে তিনি আবেদন করেন। দীর্ঘ ১৩ মাস পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। 

এদিকে রুহুল আমিন দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে মঠবাড়িয়ায় দলের সর্বস্তরের নেতাকর্মীরা উপজেলা পরিষদ সংলগ্ন দুলালের বাস ভবনের সামনে ভিড় করেন। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফুল দিয়ে দুলালকে বরণ করে নেন। তারা উচ্ছাস প্রকাশ করেন। বিকেলে উপজেলা মডেল মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। 

রুহুল আমিন দুলাল বলেন, আমি ৪৪ বছর যাবত এই দলের সঙ্গে জড়িত। আমার রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৮০ সালে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদানের মাধ্যমে। ৪৪ বছরের রাজনৈতিক জীবনে দলের নীতি আদর্শ পরিপন্থী এবং দলবিরোধী কোনো কর্মকাণ্ড করি নাই। 

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সময়োপযোগী এবং সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। রুহুল আমিন দুলাল দলের দীর্ঘ দিনের ত্যাগী এবং পরিক্ষিত নেতা। যে কোনো কারণে হোক দল তাকে বহিষ্কার করেছিল। তবে এখন বহিষ্কারদাশে প্রত্যাহার করায় সঠিক সিদ্ধান্ত হয়েছে। 

উল্লেখ্য, রুহুল আমিন দুলাল ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপির দলীয় প্রার্থী ছিলেন। 


‎স্বদেশ প্রতিদিন/এমএস/ওএফ  

আরও সংবাদ   বিষয়:  মঠবাড়িয়া   বিএনপি   দুলালের   বহিষ্কারাদে   প্রত্যাহার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close