প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৪:৫১ পিএম

সংগৃহীত ছবি
চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিন মাস মেয়াদী এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদকে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি স্থানীয়ভাবে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি দলের সাংগঠনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এছাড়া ডালিয়া বড়ুয়া যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন। তার সঙ্গে জাফরুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ লোকমান হোসেন, মোহাম্মদ নাঈম উদ্দিন, ওসমান গণি, সাবিকুল হাসান চৌধুরী, আশরাফ উদ্দিন রবিন, কাজী জাবের ইসলামসহ মোট ১৬ জনকে যুগ্ম সমন্বয়কারী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্ব পালন করবে।
দলীয় সূত্রে জানানো হয়েছে, নবগঠিত এই কমিটি আনোয়ারা উপজেলায় এনসিপি’র সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করবে এবং স্থানীয় জনগণের কল্যাণে দলীয় কার্যক্রমকে নতুন গতি দেবে।
স্বদেশ প্রতিদিন/নিয়াজ