প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৪:৫০ পিএম আপডেট: ২৪.১০.২০২৫ ৪:৫৪ PM

মানিকগঞ্জে মো. খাদেমুল ইসলাম পিনুকে সভাপতি ও তানিম ইকবাল রাছেলকে সাধারণ সম্পাদক করে ১১৭ সদস্য বিশিষ্ট জিয়া পরিষদের জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে সরকারি দেবেন্দ্র কলেজ-বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা আহ্বায়ক আফরোজা খানম রিতা। প্রধান বক্তা ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুল লতিফ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আ. ফ. ম. নুরতাজ আলম বাহার, জিয়া পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় নেতা অধ্যাপক আবদুল্লাহিল মাসুদ, কৃষিবিদ মনেয়ারুল ইসলাম এনাম, প্রকৌশলী রুহুল আলম, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মাজাহারুল ইসলাম খান পায়েল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জিয়া পরিষদ দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, মুক্তচিন্তা ও উন্নয়ন অগ্রযাত্রার ধারক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জয় লাভ করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
স্বদেশ প্রতিদিন/এমএস