বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নতুন আইনি পদক্ষেপ নেবে পরিবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৩:৪৭ পিএম

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে সিবিআইয়ের ক্লোজার রিপোর্টে সন্তুষ্ট নয় তার পরিবার। সংস্থাটির প্রতিবেদনে অসন্তোষ জানিয়ে তারা এবার আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসা থেকে সুশান্তের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও, পরে ব্যাপক আলোচনার পর তদন্তভার নেয় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই।

সম্প্রতি সিবিআই তাদের ক্লোজার রিপোর্টে জানিয়েছে, সুশান্তের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা বা অন্য কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। একই সঙ্গে অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকেও ক্লিন চিট দেওয়া হয়েছে।

তবে এই রিপোর্টে তীব্র আপত্তি জানিয়েছে সুশান্তের পরিবার। তাদের দাবি, তদন্ত অসম্পূর্ণ ও পক্ষপাতদুষ্ট। পরিবারের এক সদস্য বলেন, “যদি সত্যিই নিরপেক্ষ তদন্ত হতো, তবে ক্লোজার রিপোর্টের সঙ্গে সংশ্লিষ্ট সব নথি প্রকাশ করা হতো।”

উল্লেখ্য, সুশান্তের মৃত্যুর পর থেকেই তার পরিবার রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা ও মানসিক নির্যাতনের অভিযোগ করে আসছে। ঘটনার পর রিয়াকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান।

পরিবারের আইনজীবী জানিয়েছেন, সুশান্তের মৃত্যু নিয়ে সিবিআইয়ের রিপোর্ট আদালতে চ্যালেঞ্জ করা হবে এবং প্রয়োজন হলে নতুন করে তদন্তের আবেদন করা হবে।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  সুশান্ত   মৃত্যু   তদন্ত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close