মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ঝিনাইদহে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৩:৪৬ পিএম আপডেট: ২৪.১০.২০২৫ ৩:৫৮ PM

ঝিনাইদহে একঝাঁক উদ্যোমী ও কর্মঠ তরুণ সংবাদকর্মীদের সমন্বয়ে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (২৪ অক্টোবর) দুপরে শহরের এইচ এস এস সড়কের মডার্ন মোড়ের মোল্লাবাড়ি ভবনের ২য় তলায় আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি নির্বাচন করা হয়। কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের প্রতিনিধি এম আর রাসেল ও সাধারণ সম্পাদক দৈনিক স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি শেখ ইমন। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক সময়ের আলোর প্রতিনিধি সম্রাট হোসেন, সহ-সাধারণ সম্পাদক দৈনিক আজকের প্রত্যাশার প্রতিনিধি সুলতান আল এনাম, সাংগঠনিক সম্পাদক বাংলা এডিশন প্রতিনিধি আশরাফুল ইসলাম, অর্থ ও দপ্তর সম্পাদক দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি এম বুরহান উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজন, সাংস্কৃতিক ও ত্রীড়া সম্পাদক দৈনিক জনবাণী প্রতিনিধি মিশুক হাসান, আইন বিষয়ক সম্পাদক দৈনিক খোলা কাগজ প্রতিনিধি রাজিব মাহমুদ টিপু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক বাংলার দূত প্রতিনিধি আবু বক্কর সিদ্দিকী স্বপন, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক দৈনিক জনবাণী প্রতিনিধি সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য দৈনিক ভোরের আকাশ প্রতিনিধি সুজন বিপ্লব, বাংলাদেশ গার্ডিয়ান প্রতিনিধি রামিম হাসান, বাংলা ৫২ নিউজ প্রতিনিধি জাহিদুজ্জামান জাহিদ। 

নবনির্বাচিত কমিটির সভাপতি এম আর রাসেল ও সাধারণ সম্পাদক শেখ ইমন যৌথভাবে গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন,‘গনমানুষের জন্য স্বাধীন গনমাধ্যম চাই’ স্লোগানে সাংবাদিকতায় নবউদ্যোমে ‘ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নাালিস্ট অ্যাসোসিয়েশন’ বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল কার্যক্রম চালিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ। 

সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন, সংগঠনটি ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সচেতনতামূলক কার্যক্রম এবং গণমাধ্যমে তথ্যের সঠিকতা রক্ষায় ভূমিকা রাখবে।

এদিকে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনাকে স্বাগত জানিয়ে রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকরা শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমএস

আরও সংবাদ   বিষয়:  ঝিনাইদহ   মাল্টিমিডিয়্‌ পূর্ণাঙ্গ   কমিটি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close