বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      
মেসির চুক্তি নবায়ন, ২০২৮ পর্যন্ত খেলবেন মায়ামিতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ২:৪০ AM

সম্প্রতি ইন্টার মায়ামির হয়ে অসাধারণ ছন্দে রয়েছেন লিওনেল মেসি। সেই ধারাকে ধরে রাখতে ক্লাবটি তার সঙ্গে চুক্তি নবায়ন করেছে। নতুন চুক্তি অনুযায়ী, মেসি ২০২৮ সাল পর্যন্ত মায়ামিতে খেলবেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির নতুন চুক্তির খবর নিশ্চিত করে ক্লাবটি। এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নতুন নির্মাণাধীন স্টেডিয়ামের মধ্যে বসে চুক্তিতে সই করছেন মেসি। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘সে ঘরে ফিরেছে’।

মেসি ২০২৩ সালের জুলাইয়ে পিএসজি থেকে মায়ামিতে যোগ দেন। আড়াই বছরের সেই চুক্তি চলতি বছর শেষ হওয়ার কথা ছিল। তবে এবার ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করে তিনি আরও কয়েক বছর মায়ামিতে থাকবেন।

চলতি মৌসুমে মেজর লিগ সকার (MLS)-এ মেসি গোল্ডেন বুট জিতেছেন। ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম এই অর্জন করা খেলোয়াড় তিনি। লিগে মায়ামির হয়ে করেছেন ২৯ গোল ও ১৯টি অ্যাসিস্ট, যা তাকে নিয়মিত মৌসুমে শীর্ষে রাখে।

সব মিলিয়ে তার গোল অবদান ৪৮টি, যা MLS-এ সর্বোচ্চ গোলদাতার তালিকায় তাকে শীর্ষে নিয়ে গেছে।

সপ্তাহান্তে ইন্টার মায়ামি ন্যাশভিলের বিপক্ষে প্লে-অফে মাঠে নামবে। ম্যাচটি বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  মেসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close