সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      
রশিদ খানকে ছাড়িয়ে রিশাদ হোসেনের নতুন বিশ্বরেকর্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ২:৪৬ AM

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দীর্ঘ ১৭ মাস পর ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়ানরা ১৭৯ রানের ব্যবধানে হারায় লাল-সবুজের প্রতিনিধিদের কাছে। এই ম্যাচে ৩ উইকেট শিকার করেন রিশাদ হোসেন, যা তাকে ওয়ানডেতে দুটি নতুন রেকর্ড গড়তে সাহায্য করেছে।

মিরপুরের স্পিন ভুবনে তিন ম্যাচে বল হাতে দাপট দেখিয়েছেন রিশাদ। অসাধারণ বোলিংয়ে এই সিরিজে তিনি মোট ১২ উইকেট তুলে নেন, যা তাকে পেছনে ফেলে দেয় আফগান অলরাউন্ডার রশিদ খান এবং দেশের সাবেক ক্রিকেটার আরাফাত সানিকে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মোট ১২ উইকেট তুলে স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়েছেন রিশাদ। আগে এই রেকর্ডটি ধরে ছিলেন রশিদ খান, যিনি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন। এবার রিশাদ তার রেকর্ড ছাপিয়ে গেলেন।

এ ছাড়াও বাংলাদেশের হয়ে নতুন রেকর্ডও স্থাপন করেছেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্পিনারদের মধ্যে আরাফাত সানির নেওয়া সর্বোচ্চ উইকেটের রেকর্ড (১০ উইকেট, ২০১৪) রিশাদ ভেঙে দিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রিশাদ একাই ৬ উইকেট শিকার করে দলকে বিশাল জয় এনে দিয়েছিলেন। পরের ম্যাচে ৩ উইকেট এবং সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে ৩ উইকেট নিয়েছেন। তার এই ১২ উইকেটের পারফরম্যান্সই বাংলাদেশের সিরিজ জয়ের মূল ভিত্তি তৈরি করে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  রিশাদ হোসেন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close