শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভালুকায় বসতঘরে অগ্নিসংযোগ, অল্পের জন্য রক্ষা পেল পরিবার
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৮:৩৮ পিএম
ভালুকায় বসতঘরে অগ্নিসংযোগ, অল্পের জন্য রক্ষা পেল পরিবার

ভালুকায় বসতঘরে অগ্নিসংযোগ, অল্পের জন্য রক্ষা পেল পরিবার

ময়মনসিংহের ভালুকায় বাহিরে তালা বেঁধে বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

গতকাল বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মামারিশপুর দক্ষিণ পাড়া গ্রামের মিজানুর রহমান সোহাগের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক পোনে দুইটার দিকে দুর্বৃত্তরা মিজানুর রহমান সোহাগের টিনশেড বাড়ির মূল গেট বাইরে থেকে তালা বেঁধে দেয়। এরপর ঘরের চারপাশে আগুন ধরিয়ে দেয় তারা।

গৃহকর্তা মিজানুর রহমান সোহাগ জানান, পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ধোঁয়া ও আগুনের গন্ধ পেয়ে ঘুম ভাঙে তাদের। বাইরে যেতে গেলে দেখা যায়, গেট তালাবদ্ধ। পরে তারা গেট ভেঙে বাইরে বের হয়ে ডাক-চিৎকার শুরু করেন এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও পুরো পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।

ঘটনার পর মিজানুর রহমান রাতেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে ভালুকা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম

আরও সংবাদ   বিষয়:  ভালুকা  

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close