বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জীবন দিলেও যদি চরিত্র না বদলায়, ভাগ্যও বদলাবে না : ফয়জুল করীম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৮:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

“আমরা আন্দোলন করি, সংগ্রাম করি, কিন্তু পরিবর্তন আসে না, কারণ আমাদের ভেতরে প্রকৃত পরিবর্তন নেই। জীবন দিলেও যদি চরিত্র বদলায় না, ভাগ্যও বদলাবে না” বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর কচুয়া চৌমুহনীতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, “এক বছরও না যেতেই আবার সন্ত্রাস ও চাঁদাবাজি শুরু হয়েছে। তাহলে কিসের পরিবর্তন হলো? আমরা বারবার হোঁচট খাই, ব্যর্থ হই, কিন্তু শিক্ষা নেই। একটা গরু যদি একবার চিটা খায়, দ্বিতীয়বার খায় না। অথচ আমরা বারবার একই ভুল করি।”

তিনি আরও বলেন, “নেতা অন্যায় করলে জেলে যায়, পরে বের হলে আমরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করি। অন্যায়কে প্রশ্রয় দিয়ে আমরা সমাজে অন্যায়কে টিকিয়ে রাখি। সব দোষ জনগণের, কারণ জনগণ যদি ঘুষ প্রত্যাখ্যান করত, কোনো নেতা দুর্নীতি করতে পারত না। জনগণ চাইলে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব।”

ফয়জুল করীম ভোট ও অর্থনৈতিক পরিবর্তনের গুরুত্ব নিয়েও কথা বলেন, “ভোটের সময় টাকার বস্তা নিয়ে আসা হলে যদি বিক্রি হও, অন্তত ভালো দামে হও। কিন্তু যারা সত্যিকারের মানুষ, তারা কখনো টাকার বিনিময়ে ভোট বিক্রি করে না। ভোট মানে তোমার ভবিষ্যৎ, দেশের অর্থনৈতিক পরিবর্তনও তোমাদের হাতে। জনগণ চাইলে শাসনও পরিবর্তন করতে পারে। পরিবর্তন শুরু করতে হবে নিজের ভেতর থেকে।”

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, কুমিল্লা মহানগরের প্রধান উপদেষ্টা কামরুল হাসান খান (খোকন) এবং কুমিল্লা-৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ হারুনুর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগরের সভাপতি এম এম বিলাল হোসাইন।

সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ফয়জুল করীম   ইসলামী আন্দোলন বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close