বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জীবাশ্মভিত্তিক খাদ্য ব্যবস্থা বদলের দাবিতে রাজশাহীতে সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৮:০৭ পিএম
জীবাশ্মভিত্তিক খাদ্য ব্যবস্থা বদলের দাবিতে রাজশাহীতে সমাবেশ

জীবাশ্মভিত্তিক খাদ্য ব্যবস্থা বদলের দাবিতে রাজশাহীতে সমাবেশ

‘জীবাশ্ম জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থা পাল্টাও, সবুজ জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থা গড়ে তোল’ এই স্লোগানে রাজশাহীর লালনশাহ মুক্তমঞ্চে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় WE THE 99, FIA, বারসিক এবং বরেন্দ্র ইয়ুথ ফোরামের আয়োজনে গ্লোবাল রেড ক্যাম্পেইনের অংশ হিসেবে এ সমাবেশ হয়।

বক্তারা বলেন, বিশ্বের মাত্র ১% ধনী শ্রেণি ৯৯% মানুষের সম্পদ ও প্রকৃতি নিয়ন্ত্রণ করছে। তাদের জীবাশ্ম জ্বালানি নির্ভর কর্মকাণ্ড জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় সংস্কৃতি ও কৃষি। তাই সবুজ জ্বালানি, টেকসই কৃষি ও প্রাণবৈচিত্র্যভিত্তিক খাদ্য ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম বলেন, জি-২০ ও কপ-৩০ সম্মেলনে খাদ্য ও শক্তি বৈষম্য দূরীকরণ এবং সবুজ সমাধানের দাবি তুলতে হবে।

অন্যান্য বক্তারা বলেন, প্রকৃতি, সংস্কৃতি ও খাদ্য ব্যবস্থা রক্ষায় এখনই উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম আরও বড় সংকটে পড়বে।

সমাবেশে আতিকুর রহমান আতিক ছয় দফা দাবি উপস্থাপন করেন

১. জীবাশ্মভিত্তিক খাদ্য উৎপাদন বন্ধ ও ক্ষতি প্রতিরোধে পদক্ষেপ।

২. সবুজ জ্বালানি ও টেকসই কৃষি চালু।

৩. ক্ষুদ্র কৃষকের ক্ষমতায়ন ও খাদ্য নিরাপত্তা।

৪. পরিবেশবান্ধব ও সমতাভিত্তিক খাদ্য নীতি বাস্তবায়ন।

৫. জি-২০ সম্মেলনে জীবাশ্ম জ্বালানি ভর্তুকি কমানো।

৬. বৈশ্বিক ৯৯% জনগণের অধিকার নিশ্চিতে ধনী দেশগুলোর দায়িত্বশীল ভূমিকা।

সমাবেশে অংশগ্রহণকারীরা ‘৯৯% অ্যাঙ্গেল’-এ দাঁড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়ে কর্মসূচি শেষ করেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রাজশাহী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close