বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
আ.লীগ ও জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না : জি এম কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৮:০৯ পিএম আপডেট: ২৩.১০.২০২৫ ৮:১১ PM

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া আসন্ন নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপজেলা দিবস উপলক্ষে আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি।

জাতীয় পার্টিকে বাদ দিতে পারলে জামায়াতে ইসলামী লাভবান হবে উল্লেখ করে জি এম কাদের বলেন, বর্তমান সরকার দেশে গৃহযুদ্ধ বাধাতে চায় তারই ষড়যন্ত্র চলছে। এত খারাপ আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেশের ইতিহাসে কখনোই ছিল না।’

দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘জাতীয় ঐকমত্যের অভাব দেশে বিভাজন তৈরি করছে। বর্তমান সরকার আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করতে চায়, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় তাদের দ্বারা। সুষ্ঠু ভোটের জন্য দরকার নির্দলীয় বা সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার।

আসন্ন নির্বাচনে জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচনের চেষ্টা করা হলে তা প্রতিহতের ঘোষণা দেওয়া হয়।


স্বদেশ প্রতিদিন/ এমএস

আরও সংবাদ   বিষয়:  আ.লীগ   জাতীয়পার্টি   নির্বাচন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close