বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেশব্যাপী পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৮৬ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৮:০২ পিএম

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক শব্দদূষণ, বায়ুদূষণ এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিন, শপিং ব্যাগ বিরোধী অভিযান পরিচালিত হয়েছে।  এসব অভিযানে মোট ৮৬ হাজার টাকা জরিমানা আদায়, ১টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

রাজধানীর হাতিরঝিল এলাকায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে ২৮টি বাসের হাইড্রোলিক হর্ন অনুসন্ধান ও শব্দমাত্রা পরিমাপ করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘন করায় ৬টি মামলায় মোট ১৬ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

একই দিনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার টি.এম. রাহসিন কবিরের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। 

এবং র‍্যাব-১১ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টিম কাশিপুর, ফতুল্লা এলাকায় এস. এম. প্যাকেজিং নামের একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘন এবং ১৫(১) ধারা মোতাবেক প্রতিষ্ঠানটি থেকে প্রায় ৮২৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ, ৭০ হাজার টাকা জরিমানা আদায় এবং প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।

এছাড়া, পঞ্চগড়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ আলির নেতৃত্বে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ন ব্যবহার করার অপরাধে ৩টি ট্রাকের চালককে মোট ১ হাজার পাঁচশত টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া অপরিচ্ছন্ন অবস্থায় নির্মাণ সামগ্রী পরিবহনের মাধ্যমে বায়ুদূষণ সৃষ্টির অপরাধে ২টি ট্রাকের চালককে ২,৫০০/- টাকা জরিমানা করা হয়। 

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দদূষণ, বায়ুদূষণ এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, মজুত ও বাজারজাতকরণ রোধে সারা দেশে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


স্বদেশ প্রতিদিন/রাফি


আরও সংবাদ   বিষয়:  পরিবেশ   অভিযান   জরিমানা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close