মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
৬৯ লাখ টাকার গবেষণা অনুদান পেলেন যবিপ্রবির ৩৬ শিক্ষক
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৮:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা প্রকল্পের ২০২৫-২৬ অর্থবছরে ৫৮ লাখ ৫০ হাজার টাকার গবেষণা অনুদান পাচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের ৩৬ জন শিক্ষক।

গত রবিবার (১৯ অক্টোবর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচির আওতায় ৬৬২টি বিশেষ গবেষণা প্রকল্প অনুদান দিয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। তন্মধ্যে ১৮টি গবেষণা প্রকল্পের আওতায় যবিপ্রবির প্রধান গবেষক হিসেবে ১৮ জন শিক্ষক ও তাঁদের আওতাধীন প্রকল্পের সহকারী হিসেবে ১৮ জন শিক্ষক স্থান পেয়েছেন।

যবিপ্রবি থেকে নির্বাচিত গবেষকরা হলেন:

জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ: অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, ড. মো. নাজমুল হাসান, সহযোগী অধ্যাপক ড. মো. শাহেদুর রহমান, ড. মো. আব্দুর রউফ সরকার, ড. মো. মশিয়ার রহমান, ড. এস এম খালেদুর রহমান, প্রভাষক উমামা খান

মৎস্য ও সামুদ্রিক জীববিজ্ঞান বিভাগ: অধ্যাপক ড. মঞ্জুরুল হক, ড. মো. মীর মোশারফ হোসাইন, ড. মো. আনিসুর রহমান, সহকারী অধ্যাপক ড. শারমিন সুরাইয়া

অণুজীববিজ্ঞান বিভাগ: সহযোগী অধ্যাপক সেলিনা আক্তার, ড. অভিনো কিবরিয়া ইসলাম, সহকারী অধ্যাপক মো. সামিনুর রহমান, প্রভাষক তনয় চক্রবর্তী

পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগ: অধ্যাপক ড. শিরিন নিগার, সহযোগী অধ্যাপক ড. মো. শিমুল ইসলাম, সহকারী অধ্যাপক ফাতেমা তুজ জোহরা, রাজিব কান্তি রয়

খাদ্য প্রকৌশল বিভাগ: অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, প্রভাষক আশরাফুল আলম

বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ: সহযোগী অধ্যাপক ড. হাসান মোহাম্মদ আল ইমরান, সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হক মিলু

পেট্রোলিয়াম ও খনন প্রকৌশল বিভাগ: অধ্যাপক মো. মোখলেসুর রহমান, ড. মো. মিনহাজ উদ্দিন মনির, সহকারী অধ্যাপক ড. মো. ফারুক হোসাইন খান

জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ: অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান, সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ নাবিদ আনজুম

রসায়ন বিভাগ: সহকারী অধ্যাপক ড. জান্নাতুল কাউসার

পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ: সহকারী অধ্যাপক ড. মো. সাব্বির হোসাইন, তুষার কুমার দাস

ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ: সহকারী অধ্যাপক ড. মো. ফিরোজ কবির, প্রভাষক কাজী মো. আমরান হোসাইন

ফার্মেসি বিভাগ: সহযোগী অধ্যাপক মো. জসিম উদ্দিন, সহকারী অধ্যাপক মো. নাজমুল হাসান জিলানী

পদার্থ বিজ্ঞান বিভাগ: সহকারী অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবির

উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা ও উন্নয়ন কাজে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানের লক্ষ্যে গবেষণা প্রকল্পে অনুদান প্রদান করা হয়। ১৯৯৭-১৯৯৮ অর্থবছর থেকে বিজ্ঞান বিষয়ক গবেষণার জন্য বিশেষ এই গবেষণা অনুদান কার্যক্রম শুরু করা হয়। পিয়ার রিভিউ কমিটির সুপারিশ অনুযায়ী প্রতিবছর বায়োলজিক্যাল সায়েন্স, মেডিক্যাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড অ্যাপ্লাইড সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ও ইন্টার-ডিসিপ্লিনারি গ্রæপসহ ৬টি গ্রæপে গবেষণা অনুদান প্রদান করা হয়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  যবিপ্রবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close