সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
অবৈধ ভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশী নাগরিক আটক
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭:৪১ পিএম

সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে সোহানা নামের তৃতীয় লিঙ্গের এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। 

বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় হিলি সীমান্তের রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করে জয়পুরহাট ২০ বিজিবির আওতাধীন সিপি ক্যাম্পের সদস্যরা। আটক সোহানা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চরআলগী গ্রামের মিজানুর রহমানে সন্তান।

বিজিবি ও পুলিশ সুত্রে জানা গেছে, সোহানা নামের তৃতীয় লিঙ্গের ওই ব্যাক্তি হিলি সীমান্ত সংলগ্ন রেলস্টেশন এলাকা দিয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এসময় কর্তব্যরত বিজিবি সদস্য দেখে ফেললে তাকে ধাওয়া দিয়ে আটক করে। পরে তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের পুর্বক থানায় সোপর্দ করে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।

স্বদেশ প্রতিদিন/ এমএস




আরও সংবাদ   বিষয়:  অবৈধভারতে   প্রবেশকালে   বাংলাদেশীআটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close