ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনির প্রেমের গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছে বেশ কিছু দিন ধরেই। তবে এতদিন দুজনের কেউই এ নিয়ে মুখ খোলেননি।
সম্প্রতি এই প্রেম ভেঙে গেছে বলেও শোনা যায়। তবে এবার এ বিষয়ে সরাসরি মুখ খুললেন অভিনেত্রী নিজেই। একটি সাক্ষাৎকারে সাদিয়া আয়মানকে রেদোয়ান রনির সাথে প্রেমের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘যা রটে, তার কিছু হলেও ঘটে। এটা তো স্পষ্ট করে বলারও কিছু না, আবার ঢাকঢোল পিটিয়েও বলার কিছু না। যেহেতু মানুষ এটা ভেবে নিয়েছে, সেহেতু তাদের ভাবতেই দেই। এটাই আমার ভালো লাগা।’
এরপর কিছুটা গম্ভীর হয়ে অভিনেত্রী যোগ করেন, ‘ভবিষ্যতে কী হবে, সেটা আল্লাহ জানেন। উনার হাতেই সবকিছু। আমাদের কাজ শুধু চেষ্টা করা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমি ভালো থাকতে পারি।’
সাক্ষাৎকারের ভিডিওর টাইটেলও অবশ্য ছিল, রেদওয়ান রনির সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন সাদিয়া আয়মান।
তবে এতদিন পর অভিনেত্রী প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেও নির্মাতা রেদওয়ান রনি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
স্বদেশ প্রতিদিন/আইএমএস/রাফি