বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
যে কোনো মূল্যে ন্যায়বিচার নিশ্চিত করা হবে: ট্রাইব্যুনাল চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ২:২৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার বলেছেন, যে কোনো মূল্যে ন্যায়বিচার নিশ্চিত করা হবে। কে কী বলছে বা বলবে, তা আমরা পরোয়া করি না।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জুলাই–আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের মামলার যুক্তিতর্ক ও সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এদিন মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন শেষে সমাপনী বক্তব্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ হত্যাযজ্ঞ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত হয়েছে। শেখ হাসিনাসহ আসামিদের শাস্তি না হলে শহীদ ও আহতরা অবিচারের শিকার হবে।

এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচারকাজ শেষ হয়েছে। রায় ঘোষণার তারিখ ১৩ নভেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, ৩ আগস্ট বিচার শুরু হওয়ার পর মোট ২৮ কার্যদিবসে রাষ্ট্রপক্ষের ৫৪ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। ছয় কার্যদিবস ধরে যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন, আর শেখ হাসিনা ও কামালের পক্ষে তিন দিনের যুক্তিতর্ক শেষ হয় বুধবার (২২ অক্টোবর)।

রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন যুক্তিতর্কে বলেন, শেখ হাসিনা আন্দোলন দমনে কোনো সময় মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি, এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি।

এদিকে প্রসিকিউটর মিজানুল ইসলাম বুধবার বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, প্রসিকিউশন আশা করছে—রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড হবে।

উল্লেখ্য, গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করে বিচার শুরু করে ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিক অভিযোগটি ৮,৭৪৭ পৃষ্ঠার, যার মধ্যে সাক্ষ্য, দালিলিক প্রমাণ ও শহীদদের তালিকা সংযুক্ত রয়েছে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ন্যায়বিচার   ট্রাইব্যুনাল   চেয়ারম্যান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close