বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সাবলেট নিয়ে সেই বাসার শিশুকেই অপহরণ, গ্রেফতার দম্পতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে সাবলেট নিয়ে থাকা এক দম্পতি চার বছরের এক শিশুকে অপহরণ করেছে বলে জানিয়েছে পুলিশ। প্রযুক্তির সহায়তায় অভিযানে নেমে দুই দিন পর মিরপুরের একটি আবাসিক হোটেল থেকে শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতাররা হলেন- ফয়সাল ও তার স্ত্রী কাকলী আক্তার। তারা ১৫ দিন আগে কামরাঙ্গীরচরের আলীনগরে শিশুটির পরিবারের বাসায় সাবলেট হিসেবে উঠেছিলেন। ধীরে ধীরে চার বছরের শিশু আব্দুল হাদি নূরের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন।

গত ১৯ অক্টোবর দুপুরে শিশুর মা ঘুমিয়ে পড়লে চিপসের প্রলোভনে নূরকে ঘর থেকে বের করে নিয়ে যান ফয়সাল ও কাকলী। পরে শিশুর পরিবার খোঁজাখুঁজি করে না পেয়ে সাবলেট থাকা দম্পতির সঙ্গে যোগাযোগ করে। প্রথমে তারা শিশুটি তাদের কাছেই আছে বলে জানায়, কিন্তু কিছু সময় পরই মোবাইল ফোন বন্ধ করে দেয়।

পরে শিশুর মায়ের ইমো অ্যাপে মেসেজ পাঠিয়ে অপহরণকারীরা এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। না দিলে শিশুকে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকিও দেয় তারা। আতঙ্কিত পরিবার প্রথমে পাঁচ হাজার টাকা পাঠালেও পরবর্তীতে পুলিশের সহায়তা নেয়।

ডিএমপির কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্ত করে মিরপুরের ক্লাসিক আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। সেখানে ফয়সাল ও কাকলীকে গ্রেফতার করা হয় এবং শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়।

ওসি বলেন, অপহরণকারীরা পরিকল্পিতভাবে বিভিন্ন বাসায় সাবলেট হিসেবে ওঠে এবং সুযোগ বুঝে শিশুদের অপহরণ করে। তাদের কাছে ১৫ থেকে ২০টি সিম কার্ড পাওয়া গেছে, যার কোনোটিই তাদের নিজ নামে নয়।

পুলিশ ধারণা করছে, এই দম্পতি একটি মানবপাচারকারী চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এদিকে, পুলিশ নাগরিকদের সাবলেট ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার বিস্তারিত তথ্য যাচাই করতে এবং অচেনা ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  সাবলেট   অপহরণ   গ্রেফতার   দম্পতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close