বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাকৃবি শিক্ষার্থী সাঈদের
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১১:৪৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাহজালাল হলের আবাসিক ছাত্র জাকারিয়া হোসাইন সাঈদ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তার পরিবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। জানা গেছে, বুধবার গভীর রাতে (প্রায় রাত ৩টা ৩০ মিনিটে) চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ আসরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইন্টার্নশিপ প্রোগ্রামের অংশ হিসেবে সাঈদ ৫ আগস্ট থাইল্যান্ডে যান। গত ১৪ অক্টোবর সেখানে সড়ক দুর্ঘটনায় তিনি ও বাকৃবির আরও দুই শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি হলে সাঈদকে দেশে ফিরিয়ে আনা হয়, তবে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

জাকারিয়া হোসাইন সাঈদের মৃত্যুতে বাকৃবি পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের পক্ষ থেকে তার রূহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনা   প্রাণ গেল   বাকৃবি শিক্ষার্থী সাঈদের  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close