বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
৭ শিক্ষার্থীর জন্য ৬ জন শিক্ষক,সবাই এইচএসসিতে ফেল!
কালকিনি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১১:৩৮ AM
কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ

কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ

মাদারীপুরের কালকিনি উপজেলার এক সময়ের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে এবছর ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগের ফলাফলে চরম পতন ঘটেছে। কলেজ সূত্রে জানা যায়, ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ জন শিক্ষার্থীর জন্য ছিল ৬ জন শিক্ষক।

তবুও পরীক্ষায় অংশ নেওয়া ৭ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

তবে বিভাগীয় শিক্ষকদের দাবি এই রেজাল্টে কোন ত্রুটি থাকতে পারে। শিক্ষার্থীরা তাদের এই রেজাল্টের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে পরীক্ষার খাতা পূনঃ মূল্যায়ন করার জন্য আবেদন করেছে। 

গত ১৬ অক্টোবর এইচ এস সি পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পরে দেখা যায় কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষা পাশের হার ছিলো শতকরা ৭৩. ৯৭ শতাংশ যা  দেশের অন্যান্য কলেজ গুলোর থেকে এগিয়ে, কিন্তু বিপত্তি ঘটে যখন দেখা যায় মানবিক ও বিজ্ঞান বিভাগের রেজাল্ট তুলনামূলক ভালো হলেও ব্যাবসায় শিক্ষা বিভাগে ফলাফলের চরম ভরাডুবি ঘটেছে, যেখানে ৭ জন শিক্ষার্থী পরিক্ষা দিলেও তাদের কেউ পাশ করতে পারেনি। এতে করে স্থানীয় অভিবাবক ও কলেজের সাবেক শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। 

এবিষয়ে কলেজের এডহক কমিটির বিদ্যোৎসাহী বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি বর্তমানে কলেজের যা অবস্থা তাতে এরকম রেজাল্ট অস্বাভাবিক নয়। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রথম পদক্ষেপ হিসেবে শিক্ষকদের ক্লাসে যেতে হবে এবং শিক্ষার্থীদের ক্লাসে আনার জন্য  উৎসাহিত করতে হবে। 

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজামুল হক তালুকদার জানান, অকৃতকার্য শিক্ষার্থীরা তাদের পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নের জন্য আবেদন করেছে। তবে আমাদের কলেজের মোট রেজাল্ট অন্যান্য কলেজের তুলনায় ভালো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  ৭ শিক্ষার্থীর জন্য   ৬ জন শিক্ষক   সবাই   এইচএসসিতে ফেল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close