বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
তদন্ত ভিন্ন দিকে নিতে ত্রিভুজ প্রেমের গল্প সাজানো হচ্ছে: শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক
জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১১:৩০ পিএম
ভাষা শহীদ রফিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে শিক্ষক সমিতি।

ভাষা শহীদ রফিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে শিক্ষক সমিতি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনকে হত্যার পেছনে প্রেমের সম্পর্ককে কারণ হিসেবে খুঁজে পেয়েছে পুলিশ। তবে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির নেতা বলেছেন, ত্রিভুজ প্রেমের গল্প সাজিয়ে তদন্ত ভিন্ন দিকে নেওয়া হচ্ছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে শিক্ষক সমিতি। এ সময় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সমিতির সাধারণ সম্পাদক রইছ উদ্দীন বলেন, জোবায়েদ এমন ছেলে নয়। ত্রিভুজ প্রেমের গল্প সাজিয়ে তাঁর চরিত্র হনন করা হয়েছে। তদন্তকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা চাই, প্রকৃত খুনিদের বিচারের মুখোমুখি করা হোক। নিরাপরাধ কেউ যেন শাস্তি না পায়।

অধ্যাপক রইছ উদ্দীন বলেন, মামলার এজাহারে ইন্ধনদাতা বর্ষার (শাবনাম বর্ষা) একটি বক্তব্য আছে। সে জোবায়েদের অবস্থান শনাক্ত করেছে এবং জোবায়েদের রুমমেটকে জানিয়েছে। এটা প্রথম সূত্র হওয়ার কথা, কিন্তু কেন এজাহারে অন্তর্ভুক্ত করা হয়নি?

সংবাদ সম্মেলনে এই অধ্যাপক আরও বলেন, জোবায়েদকে খুনের সিসিটিভি ফুটেজে কালো ও লাল টি-শার্ট পরা দুজনকে দেখা গেছে। তারা কি সেই দুজন আসামি? সেটি হলে তাদের পোশাক জব্দ করা হয়েছে কি না। একবার ছুরিকাঘাতে জোবায়েদ নিহত হয়েছেন। মাহিরের মতো কম উচ্চতার কেউ কীভাবে জোবায়েদের উচ্চতার ছেলেকে হত্যা করতে পারে? নাকি পেশাদার খুনি ভাড়া করা হয়েছিল? এসব প্রশ্নের উত্তর আমরা জানতে চাই।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ





আরও সংবাদ   বিষয়:   তদন্ত ভিন্ন দিকে নিতে   ত্রিভুজ প্রেমের গল্প   সাজানো হচ্ছে   শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close