প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৭:১৩ পিএম

ভূমি মন্ত্রণালয় দেশের সব মাঠ পর্যায়ের ভূমি অফিসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে। সোমবার ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জেলা প্রশাসকদের পাঠানো চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আকস্মিক অগ্নিদুর্ঘটনা ঘটার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তাই জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল ও ইউনিয়ন ভূমি অফিসে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা এবং যেকোনো ক্ষয়ক্ষতি বা বিপর্যয় এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ জরুরি।
উপসচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত চিঠিতে জেলা প্রশাসকদের অনুরোধ করা হয়েছে, সব রেকর্ডরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।
স্বদেশ প্রতিদিন/ আরএফ