বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফিলিস্তিনে এতিমদের সহায়তাকারী দাতব্য সংস্থা বন্ধ করল ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৩:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পশ্চিম তীরের হেবরন শহরে এতিম শিশুদের সহায়তা প্রদানকারী একটি ফিলিস্তিনি দাতব্য সংস্থা ‘ইসলামিক চ্যারিটেবল সোসাইটি’ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

মঙ্গলবার (২১ অক্টোবর) সংস্থাটির কার্যালয়ে অভিযান চালিয়ে কম্পিউটার, নথিপত্র ও অন্যান্য সরঞ্জাম জব্দ করে ভবনটি সিলগালা করা হয়।

সংস্থার আইনি উপদেষ্টা আবদুল করিম ফারাহ তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে জানান, ইসরায়েলি বাহিনী তিনতলা প্রশাসনিক ভবনে অভিযান চালিয়ে কর্মীদের কয়েক ঘণ্টা আটকে রাখে। এরপর আল-হাওজ এলাকায় অবস্থিত অফিসগুলোতে তল্লাশি চালিয়ে প্রয়োজনীয় সরঞ্জাম জব্দ করে।

তবে সংস্থাটি কেন বন্ধ করা হয়েছে বা কতদিনের জন্য এই সিদ্ধান্ত কার্যকর থাকবে— সে বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেয়নি।

১৯৬১ সালে প্রতিষ্ঠিত ইসলামিক চ্যারিটেবল সোসাইটি দীর্ঘদিন ধরে এতিম শিশুদের তত্ত্বাবধানের পাশাপাশি ছেলে-মেয়েদের জন্য আলাদা স্কুল ও হাফেজখানা পরিচালনা করে আসছিল। সংস্থার ওয়েবসাইট অনুযায়ী, এটি পশ্চিম তীরের অন্যতম বৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান, যা প্রায় ৬ হাজার এতিম শিশু ও ২ হাজার পরিবারকে সহায়তা দিচ্ছিল।

২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান ও হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফিলিস্তিনি সূত্র অনুযায়ী, এ পর্যন্ত ১,০৫৬ জন ফিলিস্তিনি নিহত, ১০ হাজারের বেশি আহত এবং ২০ হাজারেরও বেশি আটক হয়েছেন ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হাতে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ফিলিস্তিন   এতিম   দাতব্য সংস্থা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close