বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      
বঙ্গোপসাগর থেকে ৬টি ফিশিং ট্রলারসহ ১০৪ জেলে আটক
মাসুদ রানা,মোংলা
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৩:৪১ AM

নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে ইলিশ শিকারের দায়ে ৬টি ফিশিং ট্রলারসহ ১০৪ জন জেলেকে আটক করেছে নৌবাহিনী। 

সোমবার বিকেলে গভীর সাগর থেকে আটক হওয়া এ জেলেদেরকে মঙ্গলবার বিকেলে নৌবাহিনীর মোংলার দিগরাজ নৌঘাঁটিতে আনা হয়েছে। 

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে ইলিশ মাছ আহরণকালে টহলরত নৌবাহিনী সোমবার বিকেলে সাগর থেকে ৬টি ফিশিং ট্রলার আটক করে। 

এ ট্রলারগুলোতে ১০৪ জন জেলে রয়েছে। এ সকল জেলেদের বাড়ী বরগুনা, পাথরঘাটা, পটুয়াখালী, রাঙ্গাবালী, মহিরপুর এলাকায়। ট্রলারগুলোতে প্রায় ৫ মেট্টিক টন মাছ রয়েছে, যার বেশির ভাগই ইলিশ। এসব মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, আটক জেলেদেরকে ছেড়ে দেয়া হবে। আর ট্রলার মালিকদেরকে আর্থিক জরিমানা করা হবে।

 তিনি আরো বলেন, মা ইলিশ রক্ষায় ও প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে সাগর-নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা চলমান থাকবে ২৫ অক্টোবর পর্যন্ত। এ নিষেধাজ্ঞার সময় সাগর-নদীতে মাছ ধরা নিষেধ। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদেরকে আটক করে নৌবাহিনী। 

স্বদেশ প্রতিদিন/নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  বঙ্গোপসাগর   ফিশিং ট্রলার   ১০৪ জেলে   আটক   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close