বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নবনির্বাচিত সাংবাদিক কমিটির সঙ্গে যশোর জামায়াত নেতাদের শুভেচ্ছা বিনিময়
প্রতিনিধি যশোর
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৩:৩৮ AM আপডেট: ২২.১০.২০২৫ ৩:৫৬ এএম

সাংবাদিক ইউনিয়ন যশোরের নবনির্বাচিত নির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে যশোর জেলা জামায়াতের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উভয় পক্ষ একে অপরকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সাংবাদিকতা পেশার উন্নয়ন, পেশাগত ঐক্য ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, যশোর-৪ সংসদীয় আসনের (বাঘারপাড়া-অভয়নগর) মনোনীত প্রার্থী ও যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, জেলা সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন এবং অধ্যাপক গোলাম কুদ্দুস।

সাংবাদিক ইউনিয়ন যশোরের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আকরামুজ্জামান, সহ-সভাপতি বিএম আসাদ, সাধারণ সম্পাদক এস এম ফাহাদ, যুগ্ম সম্পাদক এম এ আর মশিউর, দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওহিদুজ্জামান মিলন এবং নির্বাহী সদস্য হানিফ ডাকুয়া।

মতবিনিময় সভায় অধ্যাপক গোলাম রসুল বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের উন্নয়ন, ন্যায় প্রতিষ্ঠা ও গণমানুষের কল্যাণে তাদের ভূমিকা অপরিসীম। সংবাদপত্রের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। সাংবাদিকদের উচিত সত্য, বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা।

তিনি আরও বলেন, আমরা চাই সাংবাদিক ইউনিয়ন যশোরের নবনির্বাচিত কমিটি ঐক্যবদ্ধ থেকে সংগঠনের মর্যাদা ও সদস্যদের অধিকার রক্ষায় কাজ করুক। সাংবাদিকরা যেন কোনো প্রকার চাপ বা প্রভাবমুক্ত থেকে সত্য সংবাদ প্রকাশ করতে পারেন, সে পরিবেশ তৈরি করাই আমাদের প্রত্যাশা।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান বলেন, সাংবাদিকরা সমাজের প্রতিটি স্তরে পরিবর্তনের বার্তা পৌঁছে দেন। আমাদের লক্ষ্য পেশার মর্যাদা রক্ষা এবং সাংবাদিকদের অধিকার সংরক্ষণ। আমরা সব মত ও চিন্তার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে কাজ করতে চাই।

সাধারণ সম্পাদক এস এম ফাহাদ বলেন, গণমাধ্যম সত্য প্রকাশের শক্তিশালী মাধ্যম। আমরা বিশ্বাস করি—সত্য সংবাদ সমাজে ন্যায় প্রতিষ্ঠার পথ তৈরি করে। সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন কমিটি গণমানুষের পক্ষে থেকে নিরপেক্ষ সাংবাদিকতা চালিয়ে যাবে।

সভা শেষে উভয় পক্ষ সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


স্বদেশ প্রতিদিন/নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  নবনির্বাচিত সাংবাদিক কমিটি   যশোর   জামায়াত   নেতা   শুভেচ্ছা   বিনিময়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close