বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আর্সেনালের ১৪ মিনিটের ঝড়ে উড়ে গেল অ্যাথলেটিকো মাদ্রিদ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৩:৫৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চ্যাম্পিয়নস লিগের রাতে যেন আগুন ঝরল আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। ভিক্টর জাইকেরেস ফিরলেন গোলের দেখা পেয়ে,তা এক নয়—দুইবার! তার জোড়া গোল এবং দুর্দান্ত দলীয় পারফরম্যান্সের সঙ্গে আর্সেনাল অ্যাথলেটিকো মাদ্রিদকে ৪-০ ব্যবধানে হারিয়েছে।

প্রথমার্ধে সুযোগ নষ্টের পর দ্বিতীয়ার্ধে মাত্র ১৪ মিনিটে চার গোল করে অ্যাথলেটিকোর রক্ষণভাগে তাণ্ডব চালায় মিকেল আর্তেতার দল। শুরুটা করেছিলেন গ্যাব্রিয়েল মাগালহায়েস—৬০ মিনিটে হেডে গোল করে। এরপর গ্যাব্রিয়েল মার্টিনেলির নিখুঁত ফিনিশিং, আর তিন মিনিটের ব্যবধানে জাইকেরেসের দুটি গোল—সব মিলিয়ে এক নিখুঁত ইংলিশ মাস্টারক্লাস।

মাত্র তিন ম্যাচেই চ্যাম্পিয়নস লিগে তৃতীয় ক্লিনশিট ধরে ফেলল আর্সেনাল। মৌসুমে এখন পর্যন্ত ১২ ম্যাচে তাদের বিপক্ষে গোল এসেছে মাত্র তিনটি। ইউরোপে পিএসজি ও ইন্টার মিলানের মতোই এখন আর্তেতার দলও পূর্ণ ৯ পয়েন্টে শীর্ষে।

প্রথমার্ধেই দু’দলই পোস্টে বল লাগায়। এবেরেচি এজের শট ফিরে আসে ক্রসবারে, এরপর বুকায়ো সাকা ও ডিক্লান রাইসের সুযোগ নষ্ট। অন্যদিকে অ্যাথলেটিকোর জুলিয়ান আলভারেজও হুমকি দিয়েছিলেন, কিন্তু লক্ষ্যভেদে ব্যর্থ হন।

বিরতির পরই ম্যাচের গতি বদলায়। আলভারেজের এক ঘূর্ণি শটে বাঁচে আর্সেনাল, তারপরই উল্টো দিকের ঝড়। রাইসের দারুণ ফ্রি-কিকে হেড করে গোল করেন গ্যাব্রিয়েল। এরপর তরুণ মাইলস লুইস-স্কেলির দৌড়ে সৃষ্টি হয় দ্বিতীয় গোলের সুযোগ, যা নিখুঁতভাবে কাজে লাগান মার্টিনেলি।

তারপরই মঞ্চে আসেন সুইডিশ স্ট্রাইকার জাইকেরেস। ৩৮ দিন পর গোলের দেখা পেলেন তিনি—প্রথমে হ্যাঙ্কোর পায়ে লেগে জালে বল পাঠিয়ে, তারপর রাইসের কর্নারে গ্যাব্রিয়েলের হেড থেকে বল পেটে লেগে গোলরেখা পেরোয়। তিন মিনিটে দুই গোল, আর অ্যাথলেটিকোর শেষ আশাটুকুও নিভে যায়।

দিয়েগো সিমিওনে সাইডলাইনে নিঃশব্দ হয়ে স্কোরবোর্ডের দিকে তাকিয়ে ছিলেন। অন্য প্রান্তে আর্তেতার মুখে প্রশান্ত হাসি—তার দল এখন ছয় ম্যাচের ধারাবাহিক জয়ের রথে এগোচ্ছে এবং শিরোপার লড়াইয়ে ভয়ংকরভাবে এগিয়ে রয়েছে।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  আর্সেনাল   ১৪ মিনিট   ঝড়ে উড়ে গেল   অ্যাথলেটিকো মাদ্রিদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close