বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মোংলায় মাদক ব্যবসায়ী আকবার সহ আটক ৩
মাসুদ রানা,মোংলা
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৩:০৭ AM
মোংলায়  মাদক ব্যবসায়ী আকবার সহ  আটক ৩

মোংলায় মাদক ব্যবসায়ী আকবার সহ আটক ৩

বাগেরহাট জেলা  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর  অভিযানে মোংলার মাদক ব্যবসায়ী আকবার সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মাকোরঢোন এলাকার আব্দুল ছত্তার হাওলাদারের ছেলে মোঃ আলী আকবার (৩৫) ,আরাজি মাকোরঢোন এলাকার জোমাতুল্লাহ শেখের ছেলে মোঃ শহিদুল শেখ (৪২) ও একই এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে মোঃ মাসুদ হাওলাদার (২৬)

তারা  সকলেই  মোংলা পৌর শহরের ১ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাগেরহাট  জেলা কার্যালয় মোংলায়  অভিযান পরিচালনা করেন ।   মঙ্গলবার  (২১ অক্টোবর ) দুপুরের  সময় মাদক ব্যাবসায়ী আকবার সহ দুই জনকে কুমাড়খালি এলাকা থেকে  গ্রেফতার করে নিয়ে যায়। 
এ সময় স্থানীয়রা গাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লেখা স্টিকার দেখতে পান। 

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা বলেন,  আকবার মোংলার  চিহ্নিত মাদক ব্যাবসায়ী কুমাড়খালী এলাকার। তাকে সহ আরো দুই জনকে  আটক করে। তবে তারা সেবনকারী না ব্যাবসায়ী সে বিষয়ে তারা জানেন না । তবে অনেকের ধারণা ওই দুই জন  আকবরের মাদক ব্যাবসার সহযোগী হতে পারে। আকবার এলাকায় ৭/৮ জনকে দিয়ে ইয়াবা বিক্রি করায়। তাদের কে আকবারের মাদক ব্যাবসার স্টাফ বলা হয়। 

এ বিষয়ে মোংলা থানায় যোগাযোগ করা হলে থানা থেকে কোন তথ্য পাওয়া যায় নি। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাগেরহাট  জেলা অফিসে  যোগাযোগ করা হলে  আটকের কথা  স্বীকার করলেও বিস্তারিত জানানো হবে বলে জানালে,  তাদের সাথে যোগাযোগ করা হলে আর কোন তথ্য পাওয়া যায়নি। 

মাদক ব্যবসায়ী আকবারকে আটক করার খবরে এলাকায় স্থানীয়দের মধ্যে স্বস্তির বাতাস দেখা গেছে। তার কারণে এলাকার তরুণরা ইয়াবা সেবনে আসক্ত হয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছিল।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  মোংলা   মাদক ব্যবসায়ী   আকবার   আটক ৩  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close