বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সারজিসের সুখবর
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ২:৫৫ AM
সারজিস আলম।

সারজিস আলম।

দেশের সরকারিভাবে নির্মিত মডেল মসজিদগুলোর ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বেতন বৃদ্ধির বিষয়ে সুখবর দিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৩টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড প্রোফাইল টাইমলাইনে পোস্টের মাধ্যমে এ সুখবর জানিয়েছেন তিনি।

সারজিস পোস্টে জানান,  সরকারিভাবে নির্মিত উপজেলা মসজিদ কমপ্লেক্সগুলোতে ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম রয়েছেন। তাদের বেতন যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার এবং সাড়ে ৭ হাজার টাকা। সোমবার নামাজ শেষে একটি মসজিদে ইমাম সাহেব এসে বললেন এই বেতনে তাদের চলা খুব কষ্ট হয়ে যাচ্ছে। এখানে অন্য কোনো কিছু করার সুযোগ নেই। সেই ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত মসজিদেই থাকতে হয়। কিন্তু তাদের বিষয়গুলো নিয়ে কথা বলার কেউ নেই।

সারজিস আরও লিখেন, পরবর্তীতে এই বিষয়ে মাননীয় ধর্ম উপদেষ্টার সাথে কথা হয়। আমরা এনসিপির পক্ষ থেকে সম্মানিত ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমের জন্য বেতন আপাতত কিছুটা বাড়িয়ে যথাক্রমে অন্তত ২০ হাজার, ১৫ হাজার এবং ১০ হাজার করার আহ্বান জানাই। মাননীয় ধর্ম উপদেষ্টা বিষয়টিকে অত্যন্ত যৌক্তিক মনে করেন এবং আগামী দুই মাসের মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা এর বাস্তবায়ন দেখতে পাবো।

অন্যান্য মসজিদগুলো নিয়ে সারজিস দুঃখ প্রকাশ করে বলেন, কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য যে, বাংলাদেশের অনেক মসজিদে অনেক ইমাম এবং মুয়াজ্জিন রয়েছেন যারা মাসে  ৫ হাজার টাকাও বেতন হিসেবে পান না। একটি সুষ্ঠু প্রক্রিয়ায় বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের সম্মানিত ইমাম এবং মুয়াজ্জিনদেরকে একটি বেতন কাঠামোতে নিয়ে আসা অত্যন্ত জরুরী বলে মনে করেন এনসিপির এ মুখ্য সংগঠক।

এদিকে ফেসবুকে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বেতন বৃদ্ধি নিয়ে পোস্টের পর থেকে তাঁকে সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনদের অনেকে। বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত তার পোস্টটিতে ৪ হাজার মন্তব্য ও ১৩০০ শেয়ার হতে দেখা গেছে। 

স্বদেশ প্রতিদিন/নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  ইমাম   মুয়াজ্জিন   খাদেম   সারজিস   সুখবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close