বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
জব্দকৃত ২৫ কেজি ইলিশ উপজেলা থেকে জেলা অফিসে আসতেই ‘গায়েব’ ২০ কেজি
পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৭:৫০ পিএম আপডেট: ২১.১০.২০২৫ ৮:১০ PM

মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞার মধ্যে পাবনার পদ্মা নদীতে পরিচালিত অভিযানে জব্দ হওয়া ইলিশ নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের গরমিল।

পাবনা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম জানান, ৪ অক্টোবর থেকে এ পর্যন্ত তারা ২৩টি অভিযান পরিচালনা করেছেন। এসব অভিযানে ৫ কেজি ইলিশ মাছ এবং ৩২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৩০ হাজার টাকা।

অন্যদিকে, জেলা মৎস্য অফিসার দীপক কুমার পাল বলছেন, জেলার বিভিন্ন স্থানে এখন পর্যন্ত ২৬টি অভিযান পরিচালিত হয়েছে। সেখানে ২৫ কেজি ইলিশ মাছ এবং ৮১ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে, যার মূল্য ধরা হয়েছে ২ লাখ ৪৪ হাজার টাকা।

এতে প্রশ্ন উঠেছে, বাকি ২০ কেজি ইলিশ কোথায় গেল?

উপজেলা অফিস দাবি করছে, এসিল্যান্ডের উপস্থিতিতেই অভিযানগুলো পরিচালিত হয়েছে। তবে এসিল্যান্ড জানান, তিনি কেবল একটি অভিযানে ছিলেন এবং মাত্র পাঁচটি অভিযানের বিষয়ে অবগত।

মৎস্যজীবীদের দাবি, প্রশাসনের এক অংশ অভিযান চালাচ্ছে ঠিকই, কিন্তু কোথাও কোথাও সমন্বয়ের অভাব ও জনবলের ঘাটতি কার্যক্রমকে প্রভাবিত করছে। উপজেলার তিনজন কর্মকর্তার মধ্যে দুইজন অন্য জেলায় পাঠানো হয়েছে, যা নিয়ে স্থানীয়দের প্রশ্ন: নিজ এলাকায় যখন সবচেয়ে বেশি নজরদারি দরকার, তখন কেন জনবল সরানো হলো?

সচেতন মহল বলছে, ইলিশ রক্ষায় মাঠ পর্যায়ের সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত না হলে সরকারের উদ্যোগ ভেস্তে যেতে পারে।


স্বদেশ প্রতিদিন/এমএস


আরও সংবাদ   বিষয়:  জব্দকৃতইলিশ   উপজেলাজেলা   অফিসেগায়েব   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close