বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পিরোজপুরে হারানো ২৯টি মোবাইল ফোন ও টাকা উদ্ধার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫:৩৯ পিএম
পিরোজপুরে হারানো ২৯টি মোবাইল ফোন ও টাকা উদ্ধার

পিরোজপুরে হারানো ২৯টি মোবাইল ফোন ও টাকা উদ্ধার

পিরোজপুর জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া শাখা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর সমন্বিত অভিযানে হারানো ২৯টি মোবাইল ও ছিনতাই হওয়া ২৬,১৯০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া শাখা তথ্য-প্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে দেশের বিভিন্ন জেলা থেকে মোট ২৯টি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে।

উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে সদর থানা থেকে ৯টি, ইন্দুরকানী ৩টি, মঠবাড়ীয়া ৭টি, নাজিরপুর ৬টি, ভান্ডারিয়া ২টি, নেছারাবাদ ১টি এবং কাউখালী থানা থেকে ১টি রয়েছে। এছাড়া নাজিরপুর ও ভান্ডারিয়া থানায় ২টি ফেইক ফেসবুক একাউন্ট শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে, চলতি বছরের ২২ মার্চ পাঠাও কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান অভিজিৎ বিশ্বাসের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ২৬,১৯০ টাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্য-প্রযুক্তির সহায়তায় উদ্ধার করে। ওই ঘটনায় ভিকটিমের করা অভিযোগের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল দ্রুত অভিযানে নামে এবং আসামিদের শনাক্ত করে তাদের কাছ থেকে টাকা উদ্ধার করে অভিজিৎ বিশ্বাসের হাতে বুঝিয়ে দেয়।

নিজেদের হারানো সম্পদ ফেরত পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানান, জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের উদ্ধার ও সহায়ক কার্যক্রম অব্যাহত থাকবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পিরোজপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close