বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সাদুল্লাপুরে সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণ
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ১২:৪৫ AM আপডেট: ২১.১০.২০২৫ ১২:৪৮ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় হাত, পা ও মুখ বেঁধে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধা নারীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামের জনশুন্য একটি হলুদ খেতের মধ্যে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সাত সন্তানের জননী ওই বৃদ্ধা প্রতিদিনের মতো দুপুরে গরু-ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য নির্জন মাঠে যান। এরইমধ্যে প্রতিবেশী আকবর আলীর ছেলে দুই সন্তানের জনক নারী পিপাসু আইয়ুব আলী (৫০) বৃদ্ধা ওই নারীকে একাকী দেখতে পেয়ে তার হাত, পা ও মুখ বেঁধে পাশের ফাঁকা জমিতে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

এতে ধর্ষণের শিকার বৃদ্ধা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত সাদুল্লাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এমতবস্থায় সাদুল্লাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তার শারিররীক অবস্থা আশঙ্কাজনক ভেবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার সাথে সাথেই ধর্ষক আইয়ুব আলী গ্রাম ছেড়ে পালিয়ে যায়। ন্যাক্কারজনক এ ঘটনাটি ওই এলাকার নারী পুরুষ কেউ মেনে নিতে পারছেন না।

এ নিয়ে গোটা এলাকায় সকলের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় বইছে। তারা দ্রুত ধর্ষক আইয়ুব আলীকে গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি করেছেন। ইতিপূর্বে আইয়ুব আলী এ ধরনের একাধিক ঘটনা ঘটিয়ে স্থানীয়ভাবে সালিশী বৈঠকে জরিমানা দিয়েছেন বলে জানা গেছে। 

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনার ব্যাপারে পুলিশের তদন্ত চলছে। এছাড়া ঘটনার সাথে জড়িত আইয়ুব আলীকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।যতদ্রুত সম্ভব তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার বলেন, অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি দোষী ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের জন্য নির্দেশ দিয়েছেন।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  সত্তরোর্ধ্ব   বৃদ্ধা   ধর্ষণ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close