বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ১২:৩৩ AM
ফাইল ছবি

ফাইল ছবি

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সবকটি কার্যকর ইউনিট বন্ধ হয়ে গেছে।

ফলে কেন্দ্রটির মোট ৫২৫ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা থাকলেও বর্তমানে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্পটির প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটের টারবাইন ক্ষতিগ্রস্ত হয়। স্টিম সেন্সরের গভর্নর ভালভে ত্রুটি দেখা দেওয়ায় ওই ইউনিটের চারটি টারবাইন নষ্ট হয়ে যায় এবং সকাল সাড়ে ৮টার দিকে ইউনিটটি হঠাৎ বন্ধ হয়ে যায়।

অপরদিকে, ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি থেকে কিছুদিন ধরে সীমিত আকারে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছিল। কিন্তু ইউনিটটির একটি টিউব ফেটে যাওয়ায় এটিও বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে কেন্দ্রটির আরেকটি ১২৫ মেগাওয়াট সক্ষমতার ২ নম্বর ইউনিট ২০২০ সালের নভেম্বর থেকে সংস্কারের জন্য বন্ধ রয়েছে। প্রায় চার বছর আট মাস ধরে ইউনিটটি অচল।

প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, তৃতীয় ইউনিট দ্রুত পুনরায় চালু করার জন্য জরুরি মেরামতকাজ চলছে এবং এক সপ্তাহের মধ্যেই এটি উৎপাদনে ফিরবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তার জন্য ইতোমধ্যে চীনের সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  বড়পুকুরিয়া   তাপবিদ্যুৎ   বিদ্যুৎ   উৎপাদন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close