বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাবেক স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন নীলা ইস্রাফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৮:১৬ পিএম

আলোচিত অভিনেত্রী নীলা ইসরাফিল তার সাবেক স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, তার দুই কন্যা শিশুকে আটক রেখে বিভিন্ন ধরনের বিপজ্জনক মাদক খাওয়ানো হচ্ছে। 

সোমবার (২০ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

নীলা ইসরাফিল তার পোস্টে লেখেন, “আমার কাছে যে তথ্যগুলো এসেছে, তা একজন মা হিসেবে আমার হৃদয়কে চূর্ণ করে দিচ্ছে। আমি অসহায় ও মানসিকভাবে বিপর্যস্ত। আমার দুই কন্যা, যাদের বয়স ৬ ও ৪ বছর, তারা কোথায় আছে তাও জানি না তারা বেঁচে আছে কি না, সে নিয়েও আমি শঙ্কিত।”

অভিনেত্রীর দাবি, নির্ভরযোগ্য সূত্র থেকে তিনি জেনেছেন যে তার সন্তানদেরকে জোরপূর্বক আটকে রেখে মাদক দেওয়া হচ্ছে। এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বলে তিনি অভিযোগ করেছেন সাবেক স্বামী হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফ এবং তার বর্তমান স্ত্রী প্রীতি আরিফের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, “ওরা শুধু আমার সন্তানদের শারীরিকভাবে নির্যাতন করছে না, বরং মানসিকভাবেও ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করছে। একজন মা হয়েও আমি আমার সন্তানদের কাছে যেতে পারছি না এ এক অসহনীয় যন্ত্রণা।”

নীলা ইসরাফিল তার পোস্টে আরও দাবি করেন, মোয়াজ আরিফ এই কাজ করতে উৎসাহ ও সুরক্ষা পাচ্ছেন ন্যাশনাল সিটিজেন পার্টি নামের একটি রাজনৈতিক দলের কাছ থেকে।

তার ভাষায়, “একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে কেউ যদি শিশুদের জীবনের সঙ্গে এমন জঘন্য খেলা খেলতে পারে, তাহলে এটি কেবল ব্যক্তিগত নয়, রাষ্ট্রীয় ও মানবাধিকার লঙ্ঘনেরও ভয়াবহ উদাহরণ।”

অভিনেত্রী জানান, তিনি ইতোমধ্যে কিছু প্রমাণ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এবং শিগগিরই লাইভে এসে আরও তথ্য, নাম ও প্রমাণ উপস্থাপন করবেন।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতি চারটি নির্দিষ্ট আবেদন জানান তিনি। তার দাবিগুলো হলো, তার দুই কন্যাকে অবিলম্বে উদ্ধার করা, মোয়াজ আরিফ, প্রীতি আরিফ ও সহযোগীদের বিরুদ্ধে অপরাধমূলক তদন্ত শুরু করা, রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক প্রভাব নিরপেক্ষভাবে খতিয়ে দেখা, প্রমাণ নষ্ট হওয়ার আগেই দ্রুত ফরেনসিক ও আইনি ব্যবস্থা নেওয়া।

শেষে তিনি বলেন, “আমি একজন মা। আমার কাছে রাজনীতি নয়, মানবতা ও সন্তানদের নিরাপত্তাই বড়। দয়া করে আমার সন্তানদের বাঁচান এবং অপরাধীদের আইনের আওতায় আনুন।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  সাবেক   স্বামী   নীলাইস্রাফিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close