বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      
সেমির স্বপ্ন বাঁচাতে টাইগ্রেসদের প্রয়োজন ২০৩ রান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৮:০১ পিএম

নারী ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে লড়ছে বাংলাদেশ নারী দল। সোমবার মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে লিগ পর্বের ষষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কাকে ২০২ রানে অলআউট করেছে টাইগ্রেসরা। ফলে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ২০৩ রান।

টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২০২ রান তোলে শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম বলেই দলকে সাফল্য এনে দেন বাংলাদেশের ডানহাতি পেসার মারুফা আক্তার। তার ইনসুইঙ্গারে এলবিডব্লিউ হন ওপেনার ভিশ্মি গুনারত্নে।

এরপর অধিনায়ক চামারি আতাপাত্তু ও হাসিনি পেরেরা ৭২ রানের জুটি গড়ে দলকে কিছুটা এগিয়ে নেন। চামারি ৪৩ বলে ৪৬ রান করে রাবেয়া খানের বলে আউট হলে আবারও চাপে পড়ে শ্রীলঙ্কা। ১০০ রানের আগেই ৪ উইকেট হারায় দলটি। তবে এক প্রান্ত আগলে রাখেন হাসিনি। ইনিংসের মাঝামাঝি ছক্কা হাঁকিয়ে ওয়ানডে ক্যারিয়ারে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

‘জীবন’ পাওয়া হাসিনি পরে নিলাকশি ডি সিলভার সঙ্গে ৭৪ রানের জুটি গড়ে দলকে ১৮০ রানের ঘরে নিয়ে যান। শেষ পর্যন্ত হাসিনি ৯৯ বলে ৮৫ রানে আউট হন স্বর্ণা আক্তারের বলে। নিলাকশি ফেরেন ৩৮ বলে ৩৭ রান করে। এরপর বাংলাদেশের বোলাররা টানা তিন ওভারে তিন উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার ইনিংস দ্রুত গুটিয়ে দেন।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার স্বর্ণা আক্তার—২৭ রানে ৩ উইকেট নেন তিনি। রাবেয়া খান নেন ২টি উইকেট ৩৯ রানের খরচায়।

এ ম্যাচের আগে ৫ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে ছিল বাংলাদেশ। তাই সেমিফাইনালে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে আজকের জয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ দুই ম্যাচ জয়ের পাশাপাশি ভারত ও নিউজিল্যান্ডের হারও কামনা করতে হবে টাইগ্রেসদের। ভারত ও নিউজিল্যান্ড—দুই দলই ৫ ম্যাচে ৪ পয়েন্ট করে নিয়ে এগিয়ে আছে।

তবে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সাম্প্রতিক হার বাংলাদেশের জন্য আশার আলো জ্বেলেছে। আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলে সেমিফাইনালের লড়াইয়ে নতুন করে শক্ত অবস্থান তৈরি করবে বাংলাদেশ নারী দল।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  নারী ওয়ানডে বিশ্বকাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close