বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মানিকগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৭:৪৬ পিএম

মানিকগঞ্জ সদর উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। 

সোমবার (২০ অক্টোবর) দুপুরের দিকে সদর উপজেলার অফিসার্স ক্লাবের সামনে আনুষ্ঠানিকভাবে জাগীর ও দিঘী ইউনিয়নের ৯ হাজার ৬২০ জন কৃষক-কৃষাণীর মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। প্রতিজন কৃষককে ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং ১ কেজি করে সরিষা বীজ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ মেজবাহ-উল-সাবেরিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহজাহান সিরাজ, উপজেলা কৃষি অফিসার মাসুম ভুইয়াসহ অন্যান্য কর্মকর্তারা।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষি উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার সব সময় কৃষকদের পাশে থেকে বিনামূল্যে সার-বীজ প্রদানসহ নানা সহযোগিতা করে যাচ্ছে। কৃষকদের উৎপাদন বাড়াতে ও স্বাবলম্বী করতে প্রশাসন এবং কৃষি বিভাগ একসঙ্গে কাজ করছে।

তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন প্রণোদনা প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা হচ্ছে। উপজেলা থেকে জেলা পর্যায় পর্যন্ত কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের সহায়তা ও পরামর্শ প্রদান করছেন।

কৃষকদের দাবি, সময়মতো এ ধরনের সহায়তা পেলে তারা আরো আগ্রহ নিয়ে চাষাবাদে মনোনিবেশ করতে পারবেন, যা দেশীয় তেলের ঘাটতি পূরণেও সহায়ক হবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  সার ও বীজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close