বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
৩ দিন ধরে বিদ্যুৎহীন মনোহরদী হাসপাতাল, বন্ধ স্বাস্থ্যসেবা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৭:৩৯ পিএম আপডেট: ২০.১০.২০২৫ ৭:৪৪ PM

টানা তিন দিন ধরে বিদ্যুৎ না থাকায় অচল হয়ে পড়েছে নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বন্ধ রয়েছে অক্সিজেন সরবরাহ ও কেন্দ্রীয় পানি ব্যবস্থা। বিপর্যস্ত হয়ে পড়েছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা। ফ্রিজে সংরক্ষিত ইনজেকশন ও টিকার মতো সংবেদনশীল ওষুধ নষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের নিজস্ব বিদ্যুৎ ট্রান্সমিটার নষ্ট হয়ে যাওয়ায় গত ১৭ অক্টোবর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে হাসপাতালটি। বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় জরুরি চিকিৎসা সেবার সরঞ্জামগুলো একে একে অচল হয়ে পড়েছে। টয়লেট ও ওয়ার্ডে পানি সংকট দেখা দেওয়ায় চরম স্বাস্থ্যঝুঁকির পরিবেশ তৈরি হয়েছে।

চিকিৎসাধীন রোগীর স্বজন রেহেনা  আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, “তিন দিন ধরে কারেন্ট নেই। গরমে মায়ের অবস্থা খারাপ হয়ে গেছে, চিকিৎসাও ঠিকমতো হচ্ছে না। তাই বাধ্য হয়ে আজ বাসায় নিয়ে যাচ্ছি।”

একই অভিযোগ করেন আরেকজন স্বজন সিফাত হোসেন। তিনি বলেন, “হাসপাতালে চিকিৎসা নিতে এসে দেখি জীবন বাঁচানোই দায়! এই গরমে বিদ্যুৎ ছাড়া হাসপাতালে রোগী রাখা অসম্ভব।”

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক নার্স জানান, বিদ্যুৎ না থাকায় তারাও আতঙ্কে দিন কাটাচ্ছেন। তিনি বলেন, “অক্সিজেন সাপোর্ট লাগলে রোগী কীভাবে বাঁচাব? অন্ধকারে জরুরি সেবা দেওয়াও সম্ভব না।”

এ বিষয়ে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ বলেন, “হাসপাতালের ট্রান্সমিটার নষ্ট হয়ে গেছে, এজন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। স্থানীয় বিদ্যুৎ অফিসে জানানো হয়েছে। জেনারেটর সচল করার চেষ্টা করছি। আশা করছি দ্রুত সমস্যা সমাধান হবে।”

দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে বড় ধরণের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের দাবি জানিয়েছে। 

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  মনোহরদী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close