বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
জবি ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার ঘটনায় ছাত্রীর বয়ফ্রেন্ড গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৫:০৭ পিএম আপডেট: ২০.১০.২০২৫ ৬:৩৯ PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডে অভিযুক্ত ছাত্রী বার্জিস শাবনাম বর্ষার প্রেমিক মাহির রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৯ অক্টোবর) রাতে একাধিক স্থানে অভিযান চালানোর পর সোমবার ভোরে মাহিরের মা নিজেই তাকে বংশাল থানায় সোপর্দ করেন, বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে মাহিরের পরিবার ও পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, রবিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে পুরান ঢাকায় টিউশনিতে যাওয়ার পথে ছুরিকাঘাতে খুন হন জবি শিক্ষার্থী জোবায়েদ হোসেন। পুলিশ বলছে, হত্যাকাণ্ডটি ঘটেছে প্রেমঘটিত বিরোধের জেরে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ছাত্রী বর্ষা জানিয়েছেন, দীর্ঘদিনের প্রেমিক মাহির রহমানের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর তিনি জোবায়েদকে পছন্দ করেন বলে মাহিরকে জানান। এতে ক্ষুব্ধ হয়ে মাহির তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে জোবায়েদকে হত্যা করে।

ওসি আরও বলেন, “বর্ষা ও মাহিরের নয় বছরের প্রেমের সম্পর্ক ছিল। মাহির পড়ছে বোরহানউদ্দিন কলেজে ফার্স্ট ইয়ারে, আর বর্ষা ঢাকা মহানগর মহিলা কলেজের সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী। শৈশব থেকেই তাদের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। সম্প্রতি সম্পর্কের ভাঙনের পর বর্ষার মুখে জোবায়েদের নাম শুনে মাহির ক্ষোভে এই হত্যাকাণ্ড ঘটায়।”

তবে পুলিশ জানিয়েছে, বর্ষা ও জোবায়েদের মধ্যে কোনো সরাসরি প্রেমের সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি, এমনকি তাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের কোনো বার্তাও উদ্ধার হয়নি।

ওসি রফিকুল ইসলাম বলেন, “বর্ষাকে জিজ্ঞাসাবাদে দেখা গেছে, সে ছিল একেবারে শান্ত, কোনো উদ্বেগ বা অনুশোচনার চিহ্ন নেই। আমরা বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করছি।”

উল্লেখ্য, গতকাল বিকেলে জোবায়েদকে ছুরিকাঘাতের পর তিনতলা সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। রাত ১০টা ৫০ মিনিটে তার মরদেহ মিডফোর্ড হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ওই রাতেই ছাত্রী বর্ষাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  জবি   ছাত্রদল   জোবায়েদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close