প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ২:৫০ পিএম

পিরোজপুরে পাঁচটি দোকান ছাই
পিরোজপুর সদর উপজেলার রানীপুর এলাকায় আগুনে পুড়ে পাঁচটি দোকান ছাই হয়ে গিয়েছে। সোমবার রাতে এই অগ্নি সংযোগের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান ।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিনগত রাত ৩ টার দিকে পিরোজপুর সদর উপজেলার রাণীপুর এলাকার রানীপুর বাজারের পাঁচটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আনুমানিক ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। একটি মোদি মনোহরি দোকান, একটি স্বর্ণের দোকান, একটি পোল্ট্রি মুরগি ও মুরগির খাবারের দোকান, এবং একটি ফার্নিচারের দোকান এই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ দুর্ঘটনা ঘটতে পারে।
ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ, ওয়্যার হাউস ইন্সপেক্টর যুগল বিশ্বাস জানান, রোববার দিনগত রাতে পিরোজপুরের রানীপুর এলাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এতে আনুমানিক ২০ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষতি হতে পারে।
স্বদেশ প্রতিদিন/নিয়াজ