বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
করণ জোহরের ছবিতে কেন অভিনয় করেননি জয়া আহসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ২:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা এবং কলকাতার মধ্যে যাতায়াত বছরজুড়েই লেগে থাকে জয়া আহসানের। সম্প্রতি এক পডকাস্টে বলিউড নিয়ে কথা বলেছেন। শুধু কাজের সূত্রেই নয়, অমিতাভ বচ্চন, সালমান খান, বিদ্যা বালনের মতো তারকাদের সঙ্গে ব্যক্তিগত সখ্যের কথা উঠে এসেছে এই কথোপকথনে। পাশাপাশি, বলিউড পরিচালক করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধর্মা প্রোডাকশন’-এর একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন।

পডকাস্টে উপস্থাপক ফাঁস করেন, করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের ব্লকবাস্টার হিট ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-এর জন্য জয়া আহসানকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল।

এ কথা শুনে জয়া বলেন, ‘ও মা বাবা! এই ছেলেটার কাছে সামনে বসা যায় না ভাই। আগে থেকে প্রশ্ন দেখে নেওয়া উচিত ছিল। একটা অন্যরকম ছিল পরে আর ওটা হয়নি।
আমি করিনি তখন করা হয়নি। ঠিক আছে, মানে যেটা ভাগ্যে থাকবে এবং করবার মতো আমার জন্য যেটা মানে প্ল্যান থাকবে সৃষ্টিকর্তার বা ঈশ্বরের, সেটা হবেই।’

 
বলিউডে জয়ার কাজ যে সেখানকার তারকারাও প্রশংসা করেন, তার প্রমাণ মেলে আরেক ঘটনার মাধ্যমে। উপস্থাপক জানান, জয়ার অভিনীত ‘রাজকাহিনী’ চলচ্চিত্র দেখে মুগ্ধ হয়ে অভিনেত্রী বিদ্যা বালন নিজে তাকে ফোন করেছিলেন।

উপস্থাপকের প্রশ্নের জবাবে জয়া আহসান জানান, বলিউডের অনেক তারকার সঙ্গেই তার ঘনিষ্ঠতা রয়েছে। এক সময় বিশ্বকাপ দেখতে গিয়ে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনকে পাশে পেয়েছিলেন তিনি।

ক্রিকেটের সূত্রে জয়ার সঙ্গে একাধিকবার দেখা হয়েছে বলিউডের তারকাদের। সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্টে তার দলে ছিলেন মালাইকা অরোরা ও ইউসুফ পাঠানের মতো তারকারা। লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জয়ার সঙ্গে ছিলেন চিত্রনায়ক রাজ্জাক।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ






আরও সংবাদ   বিষয়:  করণ জোহর   অভিনয়   জয়া আহসান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close