বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‎পটুয়াখালীতে পরিসংখ্যান দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা
‎রাজিব সুজন, পটুয়াখালী
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস- ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

‎এর আগে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে একটি র‍্যালী বের হয়ে সড়কটি প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

‎জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি- পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম।

‎জেলা পরিসংখ্যান উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সদর পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মিরাজুর রহমান, গলাচিপা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মাসুদ, দশমিনা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মনিরুল হক প্রমুখ।

‎এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান এথিনাসহ পরিসংখ্যান অফিসের পটুয়াখালীর সকল উপজেলার কর্মকর্তা এবং পটুয়াখালীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  ‎পটুয়াখালী   পরিসংখ্যান দিবস   র‍্যালী   আলোচনা সভা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close