বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তেঁতুলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহীর মৃত্যু, আহত২
এসকে দোয়েল,তেঁতুলিয়া (পঞ্চগড়)
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১:০৩ পিএম আপডেট: ২০.১০.২০২৫ ২:৪৯ PM
তৌসিফ খান মুসা

তৌসিফ খান মুসা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল তৌসিফ খান মুসা (২২) নামের আরোহীর। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে শালবাহান ইউনিয়নের বোয়ালমারী এলাকায় দূর্ঘটনাটি ঘটে। নিহত মুসা তিরনইহাট ইউপির  খয়খাটপাড়ার দরগাশিং গ্রামের রফিকুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত রয়েছেন। 

স্থানীয়রা জানায়, রাতে মুসাসহ তিনজন বুড়াবুড়ি এলাকা থেকে অনুষ্ঠান দেখে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে বোয়ালমারী পর্যন্ত এলে সড়কে শিয়ালের সাথে ধাক্কা লাগলে বিপরীতমুখী এক ট্রাকের সাথে ধাক্কা লেগে সড়কে ছিটতে পড়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রæত তেঁতুলিয়া হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মুসাকে মৃত বলে ঘোষণা করেন। অপর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। মুসা পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজে অধ্যয়নরত ও একজন রক্তযোদ্ধা ছিলেন। দুই মাস আগে বিয়ে করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

শাপলা বøাড ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমান মিন্টু জানান, তৌসিফ খান মুসা একজন রক্তযোদ্ধা ছিলেন। তিনি রক্ত দিয়ে অনেক মানুষের প্রান বাচিয়েছেন। তার এরকম মৃত্যু মেনে নিতে পারছি না। আমরা সংগঠনের পক্ষ হতে গভীর শোক প্রকাশের সাথে আল্লাহ তা’আলা তার পরিবারকে এ শোক সইবার শক্তি দিক। 

সাবেক উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান বলেন, মুসা খুব ভালো একজন ছেলে। রক্তযোদ্ধা ছিলো। সে অনেক মানুষকে রক্ত দান করেছে। সড়ক দূর্ঘটনায় মৃত্যু হবে ভাবতে পারছি না। আল্লাহপাক তার পরিবারকে এ শোক সইবার শক্তি দান করুন ।  

তিরনইহাট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন তথ্যটি নিশ্চিত করে জানান, রোববার রাতে বোয়ালমারী এলাকায় ট্রাক-মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে আমার ইউনিয়নের মুসা নামের ছেলেটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। 
 
তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে বোয়ালমারী এলাকায় শিয়ালের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় একজন মারা গেছেন। সাথে শিয়ালটিও মারা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  তেঁতুলিয়া   মোটরসাইকেল   দূর্ঘটনা   আরোহী   মৃত্যু   আহত-২   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close