প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৯:৩২ পিএম

সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আকরামুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ পুনর্নির্বাচিত হয়েছেন। গতবারের মতো এবারও তারা একই পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয় লাভ করেছেন।
রবিবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
সভাপতি পদে আকরামুজ্জামান ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এম আইউব পান ২৪ ভোট।
সহসভাপতি পদে বিএম আসাদ ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী কাজী রকিবুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ বিপুল ব্যবধানে জয়লাভ করেন; তিনি পান ৫২ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী মুর্শিদুল আজিম হিরু পান ১৩ ভোট।
যুগ্ম সম্পাদক পদে এম এ আর মশিউর ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, গালিব হাসান পিন্টু পান ২৯ ভোট।
দফতর সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম ৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী শেখ জালাল উদ্দিন পান ২৭ ভোট।
কোষাধ্যক্ষ পদে মীর কামরুজ্জামান মনি ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী তরিকুল ইসলাম তারেক পান ৩০ ভোট।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান মিলন ৩৩ ভোটে জয়লাভ করেছেন, তার প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান মোহন পান ৩০ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে হানিফ ডাকুয়া ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী এম এ রহমান পান ২০ ভোট।
ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম সজল ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য আব্দুল্লাহ হোসাইন ও আশরাফুল আজাদ।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ভোটগ্রহণে সদস্যদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
স্বদেশ প্রতিদিন/এনআর