বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
আমরণ অনশন কর্মসূচিতে যাচ্ছেন আন্দোলনকারী শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৯:২৮ পিএম

বেতনের ওপর ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবি আদায়ে সোমবার থেকে আমরণ অনশনের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষকরা।

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে হাইকোর্ট মাজার মোড়ে আয়োজিত সমাবেশে শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব ও আন্দোলনের অন্যতম সংগঠক দেলাওয়ার হোসাইন আজিজী এ ঘোষণা দেন।

এর আগে বিকেল ৩টা ২২ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘ভুখা মিছিল’ শুরু করেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। মিছিল শেষে বিকেল ৫টা পর্যন্ত তারা শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন।

বেতনভুক্তির আওতাভুক্ত (এমপিওভুক্ত) স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকরা গত এক সপ্তাহ ধরে ২০ শতাংশ বাড়ি ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসাভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা দাবিতে আন্দোলন করে যাচ্ছেন।

এর মধ্যে সরকার ৫ শতাংশ ভাতা সর্বনিম্ন ২,০০০ টাকা হারে দেওয়ার সিদ্ধান্ত নিলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে ২০ শতাংশ বাড়ি ভাতার দাবিতে অনড় রয়েছেন।

শিক্ষকদের একটি অংশ ভুখা মিছিল নিয়ে শিক্ষা ভবন অভিমুখে যাত্রা করলেও অনেকে শহীদ মিনার এলাকায় অবস্থান নেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, তিন নেতার মাজারসহ আশপাশের এলাকাতেও শিক্ষকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

হাইকোর্ট মাজার সংলগ্ন সমাবেশে দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, আগামীকাল থেকে আমরা আমরণ অনশন কর্মসূচিতে যাচ্ছি। আজ ৫ শতাংশ দেওয়ার সিদ্ধান্তকে আমরা একটি প্রাথমিক বিজয় হিসেবে দেখছি। তবে চূড়ান্ত বিজয় তখনই হবে, যখন ২০ শতাংশ বাড়ি ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসাভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি আরও বলেন, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা শ্রেণিকক্ষ, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে ফিরব না।


স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  আমরণ অনশন   শিক্ষক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close