শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পটুয়াখালীতে মামলা ও ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৫:৩৮ পিএম আপডেট: ১৯.১০.২০২৫ ৫:৪০ PM
পটুয়াখালীতে যুদ্ধাপরাধীর বিরুদ্ধে মামলা ও ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে যুদ্ধাপরাধীর বিরুদ্ধে মামলা ও ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ইসহাক সিকদারের মুক্তি ও তার বিরুদ্ধে ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় ইউনিয়নের ২ নং ব্রিজ এলাকায় শত শত নারী-পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‎
‎মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগীর ছেলে নান্নু সিকদার, মেয়ে বিলকিস নাহার, বিএনপির ইটবাড়িয়া ইউনিয়ন সভাপতি কাজী শাহ আলম, স্থানীয় বাসিন্দা কাজী রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা জালাল হাওলাদার প্রমুখ।

‎এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ৭ নং ওয়ার্ড সভাপতি কাজী নাসির উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য শফিনুর ইসলাম লিটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
‎
‎মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৫ সালে ইসহাক সিকদারকে যুদ্ধাপরাধীর মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে ফাঁসির রায় দেয়া হয়। কিন্তু বাস্তবে তিনি একজন নিরীহ ও সৎ মানুষ। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দীর্ঘদিন ধরে কারাগারে আটক রাখা হয়েছে বলে অভিযোগ তাদের।
‎
বক্তারা আরো বলেন, ইসহাক সিকদার মুক্তিযুদ্ধের সময় গ্রামের সাধারণ মানুষের পাশে ছিলেন, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে তাকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। আমরা সরকারের কাছে তার দ্রুত মুক্তির দাবি জানাই।
‎
‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা এসময় হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে “মিথ্যা মামলা প্রত্যাহার কর”, “নিরীহ ইসহাক সিকদারের মুক্তি চাই” ইত্যাদি স্লোগান দেন।
‎
এলাকাবাসী অভিযোগ করেন, এক দশকেরও বেশি সময় ধরে পরিবারটি সামাজিক ও অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে পড়েছে। ইসহাক সিকদারের দ্রুত মুক্তির দাবিতে তারা উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পটুয়াখালী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close