বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সন্ত্রাসী হামলার প্রতিবাদে এনসিপির নেতার বিরুদ্ধে মানববন্ধন
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৫:৪৫ পিএম
সন্ত্রাসী হামলার প্রতিবাদে এনসিপির নেতার বিরুদ্ধে মানববন্ধন

সন্ত্রাসী হামলার প্রতিবাদে এনসিপির নেতার বিরুদ্ধে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস পুকুর লিজ দেওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

আজ রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ের সামনে বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের কয়েকশত লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করে এবং  বিক্ষোভ মিছিল করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর এলাকার ৯৫০ ও ৯৬৩ দাগে একটি খাস পুকুরের লিজ নেওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় আসেন ইজারাদার মনির সহ তার সহযোগিতারা। পুকুর ডাক দেওয়াকে কেন্দ্র করে মনির মিয়া লোকজনের উপর অপর ডাককারী জেলার এনসিপির নেতা আসাদ খোকন এবং তার লোকজন হামলা করেন। হামলায় ৫ জন আহত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী মনির মিয়া বলেন, গত ১৪ তারিখে ইজারায় অংশ নিতে আসলে কথিত আওয়ামীলীগ নেতা বর্তমানে নিজেকে এনসিপির নেতা দাবি করা আসাদ খোকন ও তার ভাড়াটিয়া বাহিনী দ্বারা অতর্কিত হামলা চালিয়ে আমাদের গুরুতর জখম করে এবং আমার কাছ থেকে দুই লক্ষ টাকা, রুকন মিয়ার কাছ থেকে ত্রিশ হাজার টাকা ও বলু মিয়ার কাছ থেকে এক হাজার টাকা ছিনিয়ে নেয়। এ বিষয় আমি ইউএনও, এসিল্যান্ড, ও ওসি বরাবর অভিযোগ করেছি কিন্তু এখনো উনারা কোন ব্যবস্থা নেন নি।

মানববন্ধনে অংশ নেওয়া নাসিরনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদের বলেন, খাস পুকুর ইজারা নিয়ে এসিল্যান্ড অফিসের সামনে এনসিপির নেতা আসাদ খোকন যে সন্ত্রাসী হামলা করেছে আমরা এলাকাবাসী তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতি বিলম্বে দাঙ্গাবাজ, ভূমিদস্যু আসাদ খোকন ও তার লাঠিয়াল বাহিনীর দ্রুত গ্রেফতার ও কঠিন শাস্তি দাবি করছি।  

এ বিষয় এনসিপির নেতা আসাদুজ্জামান খোকনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার জড়িত থাকার বিষয় অস্বীকার করে বলেন, আমি ঘটনার সময় ছিলাম না শুনেছি নূরপুরের লোকজন তাদের উপর আক্রমণ করেছে।

এ বিষয় নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, ঘটনাটি বিষয় আমি অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়েছে। 

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আহমেদ এর সাথে ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি ।



স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নাসিরনগর   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close