বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আমরা সবকিছুর আমূল পরিবর্তন চাই: ডাকসু জিএস ফরহাদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪:৩৮ পিএম
শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরিজ ‘Be a Life saver: First Aid Boot-camp’ এর আয়োজন

শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরিজ ‘Be a Life saver: First Aid Boot-camp’ এর আয়োজন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস (ডাকসু) এস এম ফরহাদ বলেছেন, শিক্ষার্থীদের মৌলিক সমস্যা সমাধানই আমাদের ফার্স্ট প্রায়োরিটি। বিশ্ববিদ্যালয়ে এখানো নানা ধরনের সমস্যা রয়েছে। আমরা সবকিছুর আমূল পরিবর্তন চাই। 

আজ রবিবার (১৯ অক্টোবর) বিকেলে ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরিজ ‘Be a Life saver: First Aid Boot-camp’ এর আয়োজন ঘোষণাকালে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, “প্রতিটা হাসপাতালের জরুরী বিভাগ নিচতলায় থাকে। কিন্তু হাস্যকর বিষয় হলো আমাদের ঢাবি মেডিকেলের জরুরী বিভাগ এতদিন ধরে ২য় তলায় ছিলো। যেটা কিছুদিন আগে নিচতলায় নিয়ে আসা হয়েছে।”

তিনি উল্লেখ করেন, “আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্যখাতে বিড়ম্বনা এড়াতে নানা পরিকল্পনা করছি। ইতোমধ্যেই আমাদের মেডিকেল সেন্টারের আধুনিকায়নের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি, পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বোপরি, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর।” 

ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, “প্রাথমিক স্বাস্থ্যসেবার ট্রেনিং দেওয়া সরকারের দায়িত্ব। কিন্তু বর্তমান বাস্তবতায় এটা যেহেতু হচ্ছে না, তাই আমরা ডাকসুর উদ্যোগে ঢাবির ৪০ হাজার শিক্ষার্থীকে এই ট্রেনিং দিতে যাচ্ছি। এই ৪০ হাজার শিক্ষার্থীর মাধ্যমে ৪০ হাজার পরিবারে এ ট্রেনিং পৌঁছে যাবে।”

উল্লেখ্য, ডাকসু এবং বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (BGHRI) যৌথ উদ্যোগে আয়োজিত এই ক্যাম্প বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে অনুষ্ঠিত হবে। আগামী ২৫ অক্টোবর সলিমুল্লাহ মুসলিম হল ও রোকেয়া হলে ক্যাম্পের মাধ্যমে এর কার্যক্রম শুরু হবে। 

এই ক্যাম্পে বেসিক লাইফ সাপোর্ট, শ্বাসরোধ হলে প্রাথমিক সহায়তা, অজ্ঞান হওয়া, হাড় ভাঙা, পোড়া, ফুড পয়জনিং, সাপের কামড়, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মেয়েদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, চোখে আঘাতের প্রাথমিক পরিচর্যা ও ডেঙ্গু প্রতিরোধে প্রাথমিক পদক্ষেপ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ডাকসু   জিএস ফরহাদ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close