বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
রায়পুরে সুপারি বাগান থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪:২৯ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে সুপারি বাগান থেকে আরিফ হোসেন (৪৫) নামে এক ফার্নিচার কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথায় ও হাতে আঘাতের চিহ্ন এবং পা ভাঙা অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

আজ রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পেছনে সাহাবুদ্দিন মৌলভীর বাড়ির সুপারি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আরিফ পৌরসভার গোলাম রহমান সর্দার বাড়ির মানিক মিয়ার মেজো ছেলে। পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে বাগানে লাশ ফেলে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে বাগানের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের বোন নাসরিন আক্তার জানান, আরিফের প্রতিবন্ধী স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। তিনি রায়পুর শহরে একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন। কে বা কারা তার ভাইকে হত্যা করেছে, তা বলতে না পারলেও পরিবারের পক্ষ থেকে ঘাতকদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুইয়া বলেন, নিহত আরিফ শনিবার রাত ১টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে তার লাশ পাওয়া যায়। মাথা ও হাতে আঘাতের চিহ্ন এবং পা ভাঙা রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রায়পুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close